ফিলিপাইনের এক কারাগার থেকে রবিবার ১৩ বন্দি পালিয়ে গেছে। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
ফিলিপাইন ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির মুখপাত্র ডেরিক আরনল্ড ক্যারেওন জানান, ভোরের আগে ম্যানিলার উত্তরাঞ্চলে অবস্থিত সান ফার্নান্ডো নগরীর একটি পুলিশ ক্যাম্পের ওই জেলখানা থেকে ১৩ বন্দি পালিয়ে গেছে।
তিনি বলেন, ‘তারা করাত দিয়ে ধাতব গ্রিল কেটে পালিয়ে গেছে।’ তিনি আরও জানান,বন্দিরা করাতটি কোথায় থেকে পেয়েছে এবং কারা দিয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি।তবে বন্দিরা কিভাবে করাতটি পেল সে ব্যাপারে তদন্ত চলছে। এএফপি।
মাহমুদ





