সারা বিশ্ব এখন বয়ে যাচ্ছে সেলফি তোলার ঝড়। সেই ঝড়ে এবার প্রাণ দিতে হল বিরল প্রজাতির শিশু ডলফিনকেও। মরেও রক্ষে পেল না ডলফিনটি। সমুদ্র সৈকতের বালিতে পড়ে থাকা মৃত ডলফিনটির সঙ্গে তখনও ছবি তোলে উন্মত্ত জনতা।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনার সান্টা টেরেসিটা সৈকতে। খবর ওয়াশিংটন পোস্টের
ওই খবরে বলা হয়, প্রথমে শিশু ডলফিনটিকে জল থেকে তোলা, তারপর এহাত ওহাত ঘুরে চলে ছবি তোলা। এরমধ্যেই কখন যেন গরমে ডিহাইড্রেশনের ফলে মৃত্যু হয় ওই শিশু ডলফিনটির। কিন্তু, মৃত ডলফিনটিও রেহাই পায় না সেলফি প্রিয়দের ছবিপ্রীতি থেকে। সেলফি উঠতে থাকে মৃত ডলফিনের সঙ্গেও।
জানা যায়, মৃত ওই ডলফিনটি লা প্লাটা প্রজাতির। মূলত আর্জেন্টিনা, ব্রাজিল ও উরুগুয়ের সৈকতে এদের দেখা মেলে। ইতিমধ্যেই লুপ্তপ্রায় প্রজাতির আওতায় পড়েছে এই ডলফিন। বিশ্বে এই প্রজাতির মোটে ৩০,০০০টি ডলফিন বেঁচে আছে।
ওএফ





