অর্থনৈতিক সংকট মোকাবেলা করার জন্য নতুন পরিকল্পনা ঘোষণা করেছে থাইল্যান্ডের সামরিক সরকার। দুই সপ্তাহ আগে এক অভ্যুত্থানে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। অর্থনৈতিক পরিকল্পনার বিষয়ে বিমানবাহিনীর প্রধান মার্শাল প্রাজিন জুনটং বলেছেন, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং সরকারি রাজস্ব সংক্রান্ত শৃঙ্খলা রক্ষার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্বল্প সংখ্যক বিক্ষোভকারী রাজধানী ব্যাংককের রাস্তায় বিক্ষোভ করেছে। এ সময় বিপুল সংখ্যক সেনাসদস্য উপস্থিত ছিল। গত ২২ মে দেশে স্থিতিশীলতা আনার কথা বলে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর তারা সিনিয়র রাজনীতিকদের আটক করে। পাশাপাশি ৫ বা ততোধিক লোকের রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করে। কিন্তু প্রায় প্রতিদিন সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ হয়েছে ব্যাংককে।সূত্র: বিবিসি। [b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা থাই জান্তা'র
অর্থনৈতিক সংকট মোকাবেলা করার জন্য নতুন পরিকল্পনা ঘোষণা করেছে থাইল্যান্ডের সামরিক সরকার। দুই সপ্তাহ আগে এক অভ্যুত্থানে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী





