এসওএইচআর জানায়, ২০২৪ সালের ০৮ ডিসেম্বর বাশার আল-আসাদের পতনের পর এসব অভিযান চালানো হয়। এতে মোট ২৯ জনকে টার্গেট করা হয়েছে, যাদের মধ্যে একজন বেসামরিক নাগরিকও ছিলেন।

অভিযানগুলোতে ড্রোন হামলা ও বিমান হামলা ব্যবহার করা হয়। মূল লক্ষ্য ছিল আইএসআইএস, হুরাস আল-দিন ও জয়শ আল-আকসার নেতা, সদস্য ও সহযোগীরা। দেইর ইজ-জোর, রাক্কা, ইদলিব, আলেপ্পো থেকে শুরু করে দামেস্কের গ্রামাঞ্চল পর্যন্ত এসব অভিযান বিস্তৃত ছিল। বেশিরভাগ টার্গেট ছিলেন সিনিয়র নেতা, সক্রিয় যোদ্ধা বা চরমপন্থি কার্যক্রমে জড়িত সন্দেহভাজন ব্যক্তি।

এসওএইচআর জানিয়েছে, জিহাদিবাদী গোষ্ঠীগুলোর নেতৃত্ব ও লজিস্টিক্স দুর্বল করতেই গ্লোবাল কোয়ালিশনের এ সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

এনএইচ