[b]জালমাই রসুল – বিশ্বস্ত সহযোগী[/b]
২০১৩ সালের শরৎকাল পর্যন্ত আফগানিস্তানে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন রসুল৷ এর আগে তিনি নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন৷ রসুল কারজাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং তিনি নিশ্চিতভাবেই তাঁর সমর্থন পাবেন৷
[b][img]http://www.timenewsbd.com/contents/public/201403/1395461521.jpg[/img]
আব্দুল্লাহ আব্দুল্লাহ – দ্বিতীয় অবস্থান[/b]
২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারজাইয়ের পর দ্বিতীয় অবস্থানে ছিলেন আব্দুল্লাহ৷ তাজিক জনগোষ্ঠী তাঁর মূল সমর্থক৷ আব্দুল্লাহকে কারজাইয়ের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয়৷
[b][img]http://www.timenewsbd.com/contents/public/201403/1395461549.jpg[/img]
আশরাফ গনি – আধুনিকমনস্ক[/b]
সাবেক অর্থমন্ত্রী আশরাফ গনি ২০০৯ সালের নির্বাচনে কোনোমতে জিতেছিলেন৷ পরবর্তীতে আশরাফ প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে ওয়ারলর্ড আব্দুল রশিদ দোস্তম-এর সঙ্গে হাত মেলান৷
[b][img]http://www.timenewsbd.com/contents/public/201403/1395461575.jpg[/img]
গুল আগা শেরজাই – ‘দ্য বুলডোজার’[/b]
আফগানিস্তানের নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী থাকাকালে ‘বুলডোজার’ নামে পরিচিত হন শেরজাই৷ আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত যোগাযোগ স্থাপনে তাঁর ভূমিকা রয়েছে৷
[b][img]http://www.timenewsbd.com/contents/public/201403/1395461608.jpg[/img]
আব্দুল রসুল সাইয়াফ – ইসলামপন্থি[/b]
আব্দুল রসুল সায়েফ আফগানিস্তানকে একটি ‘ইসলামিক রিপাবলিক’ হিসেবে প্রতিষ্ঠা করতে চান৷ সন্ত্রাস প্রতিরোধী বিশেষজ্ঞরা ধারণা করেন, আশির দশক থেকে নব্বইয়ের দশকের শুরুর দিক পর্যন্ত আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সায়েফের৷
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1395461638.jpg[/img]
[b]হেদায়েত আমিন আরসালা – বিশ্বস্ত[/b]
প্রথম আফগান হিসেবে ১৯৬৯ সালে বিশ্বব্যাংকে চাকুরি পান আরসালা৷ প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার জন্য ২০১৩ সালের অক্টোবরে জ্যেষ্ঠ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি৷
[b][img]http://www.timenewsbd.com/contents/public/201403/1395461663.jpg[/img]
সর্দার নাদের নাইম – ‘দ্য রয়ালিস্ট’[/b]
শেষ আফগান রাজা জহির শাহের দূরসম্পর্কের আত্মীয় সর্দার নাদের নাইম৷ তবে এই কম্পিউটার বিশেষজ্ঞ তরুণ ভোটারদের কতটা আকৃষ্ট করতে পারবেন তা নিয়ে সন্দিহান নির্বাচন বিশেষজ্ঞরা৷
[b][img]http://www.timenewsbd.com/contents/public/201403/1395461680.jpg[/img]
দাউদ সুলতানজয় [/b]
এই এমপি-র নিজস্ব টেলিভিশন শো রয়েছে৷ শুরুতে অবশ্য দ্বৈত নাগরিকত্ব বিতর্কের কারণে তাঁর প্রেসিডেন্ট পদে লড়ার আবেদন বাতিল হয়ে যায়৷ পরবর্তীতে আবার নির্বাচনের অধিকার ফিরে পান তিনি৷ সূত্র: ডিডব্লিউ
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
কারজাইয়ের উত্তরসূরি কে হবেন?
জালমাই রসুল – বিশ্বস্ত সহযোগী ২০১৩ সালের শরৎকাল পর্যন্ত আফগানিস্তানে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন রসুল৷ এর আগে তিনি নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন৷ রসুল





