উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই বিধ্বস্ত হলো আন্তর্জাতিক স্পেস স্টেশনে রসদ সরবরাহকারী একটি মার্কিন রকেট। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে মঙ্গলবার মনুষ্যবিহীন ‘আন্তারেস’ রকেটটি উড্ডয়ন করে। খবর রয়টার্স ও বিবিসির।

অরবিটাল সায়েন্সেস কর্পোরেশনের নির্মিত রকেটটি সমুদ্রের পাশে অবস্থিত রকেট স্টেশন থেকে উড়ালের পরপরই ওই স্থানে বিধ্বস্ত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রকেটটির গত সোমবার উড্ডয়নের কথা থাকলেও নিকটস্থ সমুদ্রে পালতোলা নৌকা থাকায় তা পিছিয়ে দেওয়া হয়।

রকেটটি ছয় মহাকাশচারীর জন্য দুই হাজার ২০০ কেজি পরিমাণ রসদ বহন করছিল।

ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। শিগগিরই ধ্বংসাবশেষ ও সামগ্রিক বিষয়ে তদন্ত করে কারণ খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন অরবিটাল সায়েন্সেসের নির্বাহী সহ-সভাপতি ফ্যাঙ্ক কালবার্স্টন।

এএইচ