মিশরে কপটিক খ্রিস্টানদের উপর এক বন্দুকধারীর হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে।এতে আরো আহত হয়েছে প্রায় ২৫ জনের মতো।  

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় কায়রোর দক্ষিণে অবস্থিত একটি আশ্রমে বাসে করে যাচ্ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এ হামলার ঘটনা ঘটে মিশরের মিনিয়া প্রদেশে। মিনিয়ার গভর্নর এসাম আল বেদায়ী রয়টার্সকে নিশ্চিত করেন বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। 

মিশরে গত কয়েক মাসে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।শুক্রবার বাসে হামলা কারা চালিয়েছে এ নিয়ে এখনো কিছু জানা যায়নি।

এমএনজে