করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান পরিবহন খাত।

কিছু কিছু এয়ারলাইন্স এখন সীমিতভাবে আবার ফ্লাইট চালু করতে শুরু করেছে। কিন্তু ভাইরাসের বিস্তার ঠেকাতে তাদের নানা ব্যবস্থা নিতে হচ্ছে।

ফ্লাইটে আর অ্যালকোহল বা অন্য কোন পানীয় পরিবেশন না করার সিদ্ধান্ত নিয়েছে অনেক বড় বড় এয়ারলাইন্স।

যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্স সিদ্ধান্ত নিয়েছে তারা যাত্রীদের কেবল পানির বোতল দেবে। ভার্জিন আটলান্টিক এবং ভার্জিন অস্ট্রেলিয়া এখন কাউকে অ্যালকোহল পরিবেশন করছে না।

কেএলএম, ব্রিটিশ এয়ারওয়েজ এবং ইজিজেটও একই সিদ্ধান্ত নিয়েছে। তথ্য সূত্র- বিবিসি

এমবি