করোনায় আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৭২৫ জন।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১ লাখ ৭৫ হাজার ৯৬১ জন আক্রান্ত হয়েছে জাপানে। ২৬৬ জনের মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র।

এ ছাড়া মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৭২ জন এবং মারা গেছেন ২৮ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৩৭ জন এবং মারা গেছেন ১৩৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৮৫২ জন এবং মারা গেছেন ২৯ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৭৭ জন এবং মারা গেছেন ৫৯ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১৭ জন এবং মারা গেছেন ৩২ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৬৮ জন এবং মারা গেছেন ১২ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩ জন এবং মারা গেছেন ৪ জন। ব্রাজিলে মারা গেছেন ১৫৩ জন এবং সংক্রমিত হয়েছেন ৫৪ হাজার ৭৩১ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৮৬ জন। জাপানে মারা গেছেন ২১৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৪৬ লাখ ৯৯ হাজার ৫৫৫ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৬১ হাজার ৬৭৯ জন। সুস্থ হয়েছেন ৬২ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৯৩১ জন।

এবিএস