মিশরের সিনাই উপদ্বীপে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৭ ইসলামি জেহাদি নিহত হয়েছেন, যারা দেশটির সাবেক রাষ্ট্রপতি ও ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসির সমর্থক।
বৃহস্পতিবার উপদ্বীপের ফিলিস্তিন সীমান্তের কাছাকাছি রাফাহ্ এলাকায় এ সংঘর্ষের সময় চার জেহাদিকে আটক করে সরকারি বাহিনী। এছাড়াও বিদ্রোহীদের চারটি যানবাহনও ধ্বংস করা হয়েছে।
রাষ্ট্রপতি মুরসির ক্ষমতাচ্যুতির বার্ষিকীতে তার সমর্থকরা বিক্ষোভের ডাক দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মুরসির ক্ষমতাচ্যুতির পর থেকেই সিনাই উপদ্বীপসহ বিভিন্ন স্থানে তার সমর্থকরা বিক্ষোভ করে আসছে।
ব্রাদারহুড নেতা মুরসি দেশটিকে গণতন্ত্র ফেরার পর প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। কিন্তু এক বছরের মাথায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়।
পরে দেশটির সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি রাষ্ট্রপতি হন। মুরসিকে এখন্মও আটক করে রাখা হয়েছে।
ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





