মৃত্যুদণ্ড প্রাপ্ত আরও দুইজনের ফাঁসি কার্যকর করেছে পাকিস্তান।

করাচির কেন্দ্রীয় কারাগার ও কোট লাখপাত কারাগারে ওই দুই আসামীর ফাঁসি কার্যকর করা হয়েছে।

এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ খবর দিয়েছে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন ডটকম।

এতে বলে হয়, ফাঁসিতে ঝুলা দুই আসামির নাম মোহাম্মদ সাঈদ ও জাহিদ। তারা দুজনেই নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র জিহাদি গ্রুপ লস্কর-ই-জাংভির সক্রিয় কর্মী ছিলেন।

পুলিশের সাবেক ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সায়েদ সাবির হোসেন ও তার পুত্র সায়েদ আবিদ হোসেন শাহকে হত্যার দায়ে করাচির সন্ত্রাসবিরোধী একটি আদালত ২০০১ সালে সাঈদকে মৃত্যুদণ্ড দেয়।

আর মুলতানে এক পুলিশকে হত্যার দায়ে ২০০৪ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয় জাহিদকে।

উল্লেখ্য, পেশোয়ারের একটি আর্মি স্কুলে ১৬ ডিসেম্বর ২০১৪ তালেবান হামলায় দেড় শতাধিক মানুষ নিহত হওয়ার পর সন্ত্রাসবিরোধী অবস্থানে আরও শক্ত অবস্থান নিয়েছে পাকিস্তান।

হামলার পরদিনই মৃত্যুদণ্ডের ওপর ছয় বছরের স্থগিতাদেশ তুলে নেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

নওয়াজের ওই ঘোষণার পর এ পর্যন্ত মৃত্যুদণ্ড পাওয়া ১৯ আসামীর ফাঁসি কার্যকর করল পাকিস্তান।

কেএইচ