লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সদস্যদের সঙ্গে লড়াইয়ে আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত আন-নুসরা ফ্রন্টের অন্তত ১২ জন নিহত হয়েছে।

সিরিয়ার সীমান্তবর্তী লেবাননের পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে লেবাননের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-মানার।

সিরিয়ার পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকার সীমান্তের কাছাকাছি শহর আত-তোফাইল এবং ব্রিতালে আন নুসরার সঙ্গে তুমুল যুদ্ধ করছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ’র যোদ্ধারা আন নুসরার অনেকগুলো গাড়িও ধ্বংস করে দিয়েছে।

হিজবুল্লাহ’র উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, কৌশলগত কালামাউন এলাকা থেকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’কে বিতাড়নের প্রস্তুতি নেয়া হচ্ছে।

নিরাপত্তা বাহিনী বলছে, সিরিয়ার সেনাদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধারা একযোগে লেবাননের পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকার পুরো নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্য গ্রহণ করেছে। এ ছাড়া ওই এলাকায় লড়াইয়ের জন্য প্রয়োজনীয় সামরিক প্রস্তুতিও চূড়ান্ত হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। রেডিও তেহরান

ইআর