লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে হান্নিবাল গাদ্দাফি লেবাননে অপহরণের শিকার হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময় শুক্রবার (১২ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে সংবাদমাধ্যম জানায়, একদল সশস্ত্র বন্দুকধারী তাকে অপহরণ করে নিয়ে গেছে।
২০১২ সালে দেশ থেকে পালিয়ে আসার পর ৪০ বছর বয়সী হান্নিবালকে মা ও বোনসহ ওমানে আশ্রয়ের সুযোগ দেওয়া হয়।
সম্প্রতি লেবাননের একটি টিভি ফুটেজে তাকে দেখা যায়। তবে কতোদিন ধরে তিনি সেখানে অবস্থান করছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
২০১১ সালে বিদ্রোহীদের হাতে উৎখাত ও নিহত হন স্বৈরশাসক গাদ্দাফি।
এআই





