ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে সেনাবাহিনীর একটি অস্ত্রাগারে গাড়িবোমা হামলায় অন্তত ৪৫ জন ইরাকি সৈন্য নিহত এবং আরো ৩৩ সৈন্য আহত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, রাজধানী বাগদাদ থেকে ১২০ কিলোমিটার উত্তরে অবিস্থত থারথার শহরে আজ (সোমবার) এ হামলা চালায় উগ্র সন্ত্রাসীরা। তারা বিস্ফোরকভর্তি একটি ট্যাংক নিয়ে সেনানিবাসে আত্মঘাতী হামলা চালায়।

এ বোমা হামলার দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি। তবে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল এর আগে বহুবার ইরাকে এ ধরনের পাশবিক হামলা চালিয়েছে। রেডিও তেহরান

ইআর