শরণার্থীদেরকে জার্মানি ও অস্ট্রিয়া যেতে বাধা দেয়ার লক্ষ্যে বুদাপেস্টের মূল রেল স্টেশন বন্ধ করে দিয়েছে হাঙ্গেরি। তবে পর্যটকসহ অন্যদেরকে যেতে অনুমতি দিচ্ছে।
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের প্রধান রেল রেস্টশনের বাইরে মঙ্গলবার সকালে প্রায় এক হাজার শরণার্থী জড়ো হয়েছিলেন। তারা অনেকেই জার্মানি, জার্মানি বলে চিৎকার করেছিলেন।
আল জাজিরার প্রতিনিধি অ্যান্ড্রু সিমন্স রেল স্টেশন থেকে জানিয়েছেন, দীর্ঘ সারি বাধা শরণার্থীদেরকে স্টেশনে যেতে দিচ্ছে না পুলিশ। তবে স্থানীয়দের ও পর্যটকদেরকে যেতে দেয়া হচ্ছে।
তিনি বলেন, "জড়ো হওয়া লোকজন খুবই ক্রোধান্বিত ও হতাশ। তারা ক্লান্ত ও আশাহত হয়ে বসে আছেন। তাদের অনেকে বেশি দাম দিয়ে টিকিট কিনেছেন, কিন্তু তারা জানেন না শেষ পর্যন্ত এটা কাজে লাগাতে পারবেন কিনা।"
রেল স্টেশন আটকে দেয়ার আগে গত কয়েক দিন ধরে হাজার হাজার শরণার্থীরা ভিয়েনা ও মিউনিখের দিকে গেছেন।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার পুলিশ বলেছে, সোমবার ৩ হাজার ৬৫০ জন শহরটিতে প্রবেশ করেছেন। যা এখন পর্যন্ত এক দিনে এত মানুষ প্রবেশ করার রেকর্ড।
জার্মানি, তোমায় ধন্যবাদ!
সোমবার সন্ধায় অনেক শরণার্থী ভিয়েনার রেল স্টেশনে পৌঁছান। সঙ্গে সঙ্গেই তার জার্মানিগামী রেলে ওঠেন। তাদেরকে বাধা না দিয়ে পুলিশরা নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সোমবার মিউনিখ কেন্দ্রীয় রেল স্টেশনে স্থানীয় লোকজন স্বাগতম প্রতীক ঝুলিয়ে রেখেছিলেন, সেটা দেখে শরণার্থীরা আনন্দ উল্লাস করেছেন ও "জার্মানি, তোমায় ধন্যবাদ!" বলে ডাক দিয়েছেন।
পুলিশ বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে আসা প্রায় ৫০০ শরণার্থী ট্রেনে ছিলেন। তাদেরকে বাসে করে ক্যাম্পে নিয়ে যাওয়া হবে সেখানে তাদের না নিবন্ধন করা হবে।
ইউরোপিয়ান ইউনিয়নের অন্য যে কোনো দেশের চেয়ে জার্মানি বেশি শরণার্থীদেরকে আশ্রয় দিয়েছে। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেল মারকেল সোমবার ইউরোপিয়ান ইউনিয়নের অন্য সদস্য রাষ্ট্রগুলোকে শরণার্থীদেরকে আরো বেশি সাহায্য করতে আহবান জানিয়েছেন।
জেডআই





