ইরাকের নতুন প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি তার ইরাকের মাটিতে বিদেশি স্থলবাহিনী মোতায়েনের তীব্র বিরোধিতা করে বলেছেন, কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল-বিরোধী লড়াইয়ের জন্য ভিন দেশি সেনা আনার প্রশ্নই ওঠে না।
তিনি জোর দিয়ে বলেছেন, “বিদেশি সেনার প্রয়োজন নেই; আমরা তাদেরকে চাইও না।” গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেছেন আবাদি।
তিনি বলেন, “আইএসআইএল’র বিরুদ্ধে লড়াইয়ের জন্য স্থলবাহিনী মোতায়েন একদম অপ্রয়োজনীয়। আমরা তাদেরকে চাই না; আমরা তাদেরকে অনুমতিও দেব না।”
মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্টিন ডেম্পসি বলেছেন, চলমান বিমান অভিযান ব্যর্থ হলে হয়তো স্থল সেনা মোতায়েনের প্রয়োজন হতে পারে। তার এ বক্তব্যের পরই ইরাকের প্রধানমন্ত্রী স্থলবাহিনী মোতায়েনের কথা নাকচ করলেন।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





