থাইল্যান্ডে নতুন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটির একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা জানান, সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
থাই নির্বাচন কমিশনের মহাসচিব পুচং নুত্রাওং জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সঙ্গে আলোচনার পরই এই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
বিরোধী দলের প্রচণ্ড আন্দোলনের মধ্যে গত ২ ফেব্রুয়ারি থাইল্যান্ডে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে সে নির্বাচনকে মেনে নেয়নি বিরোধী দলগুলো। সেক্ষেত্রে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করার পর বিরোধী দলগুলো তাতে অংশ নেবে কি না তা এখনো পরিষ্কার নয়। এ কারণে দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে কি না তাও নিশ্চিত নয়। সূত্র: বাসস
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ
[/b]