করোনাভাইরাসের টিকা নেওয়ার ব্যাপারে জনগণকে ব্যাপক হারে চাপ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রুদ্রিগো দুতার্তে। দেশের জনগণকে করোনা টিকা নেওয়ার জন্য হুমকি দিয়ে তিনি বলেছেন, টিকা নিন নয়তো জেলে যান।

করোনাভাইরাসের ভারতীয় ধরনে আক্রান্তদের সংখ্যা বাড়তে থাকার ফলে সীমান্ত বন্ধ করে দিয়েছে ফিলিপাইন সরকার। গত সোমবার দুতার্তে বলেছেন, আপনাকে বেছে নিতে হবে যে আপনি টিকা নেবেন কি না। টিকা না নিলে আমি জেলে পাঠাব।

জানা গেছে, এ বছরের মার্চ মাস থেকে ফিলিপাইনে টিকা দেওয়া শুরু হয়েছে। কিন্তু সে দেশের বিভিন্ন টিকা কেন্দ্রে টিকা নেওয়া লোকজনের সংখ্যা অনেক কম। 

করোনা টিকার প্রতি মানুষের আগ্রহ কম থাকায় খেপে গেছেন দুতার্তে। যারা টিকা নিচ্ছেন না, তাদের বোকা বলে উল্লেখ করেছেন দুতার্তে। তথ্যসূত্র : ওয়াশিংটন পোস্ট।

এবিএস