রানে ভূপাতিত ইসরাইলি ইহুদিবাদী ইসরাইলের পাইলটবিহীন গোয়েন্দা বিমান বা ড্রোনের ফুটেজ প্রকাশ করেছে ইসলামি রেভ্যুলুশনারি গার্ড বাহিনী বা আইআরজিসি।
রোববার আকাশ প্রতিরক্ষা ইউনিট বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ড্রোনটিকে বিধ্বস্ত করে আইআরজিসি। ইহুদিবাদী ইসরাইল রাডার ফাঁকি দিতে সক্ষম এ ড্রোনটি ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত নাতাঞ্জ পরমাণু স্থাপনার আকাশে পাঠিয়েছিল। কিন্তু নাতাঞ্জের আকাশে ঢোকার আগেই আইআরজিসি এটিকে শনাক্ত করে ভূপাতিত করে।
রেভ্যুলুশনারি গার্ড বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এই কুচক্রি পদক্ষেপে আবারো ইহুদিবাদী ইসরাইলের হঠকারি মানসিকতার প্রমাণ পাওয়া গেল। এর মাধ্যমে অবৈধ রাষ্ট্র ইসরাইল নিজের কলঙ্কজনক অতীতকে আরো বেশি কালিমালিপ্ত করল।
আইআরজিসি আরো বলেছে, ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসরাইলের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়ার সর্বোচ্চ অধিকার সংরক্ষণ করবে রেভ্যুলুশনারি গার্ড বাহিনী। সূত্র: রেডিও তেহরান
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





