আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি জনাকীর্ণ এলাকায় শনিবার শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে।

এতে দেড় শতাধিক লোক আহত এবং আশপাশের বেশ কয়েকটি ভবনের জানালার কাঁচ ভেঙ্গে গেছে। প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।

অ্যাম্বুলেন্সের মাধ্যমে বোমা বহন ও বিস্ফোরণ ঘটনো হয়। আশেপাশে সরকারি কার্যালয় ও স্কুল থাকায় স্থানটিতে সবসময় জনসমাগম বেশি দেখা যেত।

ইতালীয় বেসরকারি সংস্থা জানিয়েছে, এই ঘটনায় আহত অর্ধশতাধিক লোককে নগরীর হাসপাতালে নেয়া হয়েছে। সংস্থাটির সমন্বয়ক দেজান প্যানিক টুইটারে জানান, সেখানে বেপরোয়া হত্যাকাণ্ড হয়েছে।

জঙ্গি গোষ্ঠী তালেবান ভয়াবহ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এএফপি।

জেড