নারীরাও ধন সম্পদে পিছিয়ে নেই। শীর্ষ ধনী বলতে বিল গেটস, ওয়ারেন বাফেট কিংবা কার্লোস স্লিম হেলুর কথা প্রায় শোনা যায়। কিন্তু এই বছরে ফোর্বসের প্রকাশিত শীর্ষ ধনীর তালিকায় রেকর্ড গড়েছে নারীরা। ফোর্বসের তথ্য অনুযায়ী, তালিকায় এ বছরে মোট নারী ধনী যুক্ত হয়েছেন ১৭২ জন। যা মোট শীর্ষ ধনীর ১০ শতাংশ।
ম্যাগাজিনটির মতে, বর্তমানে পৃথিবীজুড়ে ১৬৪৫ জন বিলিওনিয়ার রয়েছেন, যা আগের যে কোন সময়ের চেয়ে বেশি। এর মধ্যে নারী রয়েছেন ১৭২ জন।  এই হিসেবে শীর্ষ ধনীর তালিকায় নারী সংখ্যা বেড়েছে আগের বছরের তুলনায় ২৫ শতাংশ।
ফোর্বসের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, শীর্ষ নারী ধনীর তালিকায় এক নম্বরে আছেন ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়াল্টন পত্নী ক্রিসটনি ওয়ালটন। তার সম্পদের পরিমাণ ৩ হাজার ৬৭০ কোটি ডলার। এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের মিসেস লিলিয়েন ব্যাটেনকোর্ট। তার সম্পদের পরিমাণ ৩ হাজার ৪৫০ কোটি ডলার।
এদিকে তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছেন ওয়ালমার্টের আরেক উত্তরসূরী এলিস ওয়ালটন ও জ্যাকেলিন মার্চ।
ফোর্বসের তালিকায় এ বছরে নতুন ২৬৮ জন শীর্ষ ধনী যোগ দেন। এর মধ্যে নারীরাই ৪২ জন। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজিবিডিডটকম) // ইএইচ[/b]