ভারতের সমাজবাদী পার্টির প্রধান মুলায়েম সিং যাদবের এক মন্তব্যে এখন তোলপাড় বয়ে যাচ্ছে দেশজুড়ে। ধর্ষণ নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করায় তিনি এখন 'টক অব দ্যা কান্ট্রি'। খবর এনডিটিভির।
মুলায়েম যাদবের মতে, 'ছেলেরা না হয় একটা 'ভুল' করেছে, তাই বলে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে?' তিনি মুম্বাইয়ে নারী ফটো সাংবাদিককে গণধর্ষণের মামলায় তিনজনকে ফাঁসির আদেশ দেয়ার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন। উল্লেখ্য, মুম্বাইয়ের শক্তিমিল নামক একটি পরিত্যক্ত কারখানায় ওই ফটোসাংবাদিক ধর্ষিত হন।
তিনি বলেন, "ওইখানে (শক্তিমিলে) ছেলেরা এবং মেয়েরা গিয়ে.....করে। পরে তাদের মধ্যে কোন বিষয় নিয়ে বিরোধ দেখা দেয় এবং মেয়েটি পুলিশকে জানায় যে সে ধর্ষিত হয়েছে। তার এক বিবৃতিতেই ছেলেগুলোকে ফাঁসি দেয়া হলো! ধর্ষণ করলেই কী ফাঁসিতে ঝুলতে হবে? তারা বালক। তারা একটি ভুল করে ফেলেছে। আমরা চেষ্টা করবো এ ধরনের আইন সংশোধনের। যাতে করে একজন মেয়ের বিবৃতিতেই কাউকে ফাঁসি না দেয়া যায়।"
ভারতে ধর্ষণ যখন তুঙ্গে, তখন একজন প্রভাবশালী রাজনীতিকের এমন মন্তব্যে ব্যাপক সমালোচনান ঝড় বয়ে যাচ্ছে। দেশে যখন প্রশ্ন উঠেছে ধর্ষণের জন্য নতুন শাস্তির বিধান করে আইন তৈরির তখন তিনি এই উল্টো পথে চলা শুরু করলেন।
মি. যাদব তার নির্বাচনী ইশতেহারে ধর্ষণের ফলে দেয়া কঠোর শাস্তি বিরোধী আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। কেননা, এই আইনের অপব্যবহার করা হচ্ছে। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ
[/b]
আন্তর্জাতিক
'ছেলেরা ভুল করেছে, তাই বলে ফাঁসি?'
ভারতের সমাজবাদী পার্টির প্রধান মুলায়েম সিং যাদবের এক মন্তব্যে এখন তোলপাড় বয়ে যাচ্ছে দেশজুড়ে। ধর্ষণ নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করায় তিনি এখন 'টক অব দ্যা কান্ট্রি'। খবর এনডিটিভির।





