মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে অপহরণ করে ক্ষমতা দখল করা স্বৈরাচারী আবদেল ফাত্তাহ আল সিসির ক্ষমতার বিকার দিন দিন বাড়ছে।
সিসির উন্মাদনার শিকার হয়েছেন মিশরের বিখ্যাত ক্বারী শেখ মুহাম্মদ জিবরীল। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শেখ জিবরীল আর নামাজে ইমামতি করতে পারবেন না এবং মিশর ছেড়ে তিনি বিদেশেও যেতে পারবেন না।
শেখ জীবরীলের দোষ কি? গত সোমবার লাইলাতুর কদরে মিশরের প্রসিদ্ধ আমর ইবনুল আস মসজিদে তারাবির নামাজের সময় আল্লাহর দরবারে মোনাজাত করেন ৫১ বছর বয়সী এই বিশ্বখ্যাত ক্বারী।
এই মোনাজাতে তিনি মুর্খ সিসির অত্যাচার থেকে মিশরবাসীর মুক্তি কামনা করেছেন। পা চাটা দালাল দুর্নীতিগ্রস্ত মিডিয়া ও জনগণকে নাফরমানির দিকে নিয়ে যাওয়া বুদ্ধিজীবীদের কবল থেকেও জনগণের রেহাই কামনা করেছেন তিনি।
এই মোনাজাতের পর গত মঙ্গলবার বিকালে সিসির অবৈধ সরকারের ধর্মমন্ত্রণায় থেকে জারি করা ঘোষণায় বলা হয় শেখ জিবরীল এখন থেকে কোনো মসজিদে ইমামতি করতে পারবেন না।
এরপর গতকাল বুধবার লন্ডন সফরে যাওয়ার সময় ক্বারী জিবরিলকে আটকে দেয় মিশরের বিমানবন্দর কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত বছরের মার্চ মাস থেকে মিশরের সকল মসজিদের উপর নিয়ন্ত্রণা কায়েম করে স্বৈরাচারের তল্পিবাহক ধর্ম মন্ত্রণালয়। একই সাথে প্রতি জুমার নামাজে ফরমায়েশি খুতবা পাঠ করতে খতিবদের বাধ্য করেছে।
ইআর





