শাহাতাতের বয়স ৮ বছর। অন্যান্য দিনের মতে স্কুলের সামনে দাড়িয়ে আছে শাহাতাত। হঠাৎ করে একটি গাড়ি এসে চাপা দিয়ে যায় তাকে। সাথে সাথে মাটিতে লুটে পড়ে ছোট্ট শাহাতাত। ঠিক এমইকরে ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশু শাহাতাতাকে গাড়ি চাপা দিয়ে যায় এক ইহুদিবাদী। ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারী ফিলিস্তিনের পশ্চিম তীরের আল-খলিল শহরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মারাত্মক ভাবে আহত শাহাতাতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফিলিস্তিনিতে এই জাতীয় মর্মস্পর্শী ঘটনা প্রায়ই ঘটে থাকে। শুধু যে শিশুদের ক্ষেত্রে ঘটে তা না বরং বয়স্কদের ক্ষেত্রেও এই রকম ঘটনা ঘটে থাকে। বয়স্করা বুঝতে পেরে হয়তোবা সরে যেতে পারে কিন্তু ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। কারণ তাদের ছোট মন এতকিছু চিন্তা করে রাস্তায় চলে না। যার কারণে এই রকম ঘটনা বিগত দিনগুলোতে ঘটেছে কিন্তু এর কোন বিচার হয় নি।

ইহুদিবাদী এই অত্যাচারে অব্যাহত গতিতে থাকলে তাদের বিরুদ্ধে কোন বিচার আশা করা যায় না।
জেড