চীনে বাস্কেট বল খেলতে গিয়ে দেয়াল ধসে অন্তত পাঁচ কিশোরী নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন। সোমবার বিকালে দেশটির পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের হুবেই শহরে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, খেলার সময় মাঠের পাশের দেয়াল ধসে পড়লে বেশ কিছু লোক নিচে চাপা পড়ে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। আনহুই প্রদেশ কর্তৃপক্ষ ঘটনার সত্য নিশ্চিত করেছে।

হুবেই শহর কর্তৃপক্ষ এক অনলাইন বিবৃতিতে বলেছে, পুলিশ দেয়াল ধসের কারণ খতিয়ে দেখছে। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হবে। আহত দুইজনের অবস্থা ভাল বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: সিনহুয়া।

কেএইচ