আবারও সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল, তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সানা’ গতকাল (০১ আগস্ট) রাতে এই খবর দিয়েছে।
সানা জানিয়েছে, ইসরাইলের দখলীকৃত গোলান মালভূমির পাশে সিরিয়ার কুনেইত্রা প্রদেশের 'তাল বারিকা' গ্রামে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটে নি এবং আর্থিক কোনো ক্ষয়ক্ষতিরও খবর আসে নি।
বিষয়টি নিয়ে দখলদার ইসরাইলের সামরিক মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হন নি।
ইসরাইল সিরিয়ার গোলান মালভূমির বেশিরভাগ অঞ্চল এখনও দখল করে রেখেছে। কুনেইত্রা প্রদেশটি মূলত: এই গোলান মালভূমিরই অংশ। গোলান মালভূমির যে অংশটি সিরিয়ার নিয়ন্ত্রণে রয়েছে কুনেইত্রা তার অন্যতম।
ইসরাইল গত কয়েক বছর ধরে মাঝেমধ্যেই সিরিয়ার ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সিরিয়া যে উগ্র-সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে সে লড়াই বানচাল করার জন্য ইসরাইল এইসব হামলা চালিয়ে আসছে।
যারা উগ্র-সন্ত্রাসীদেরকে অর্থ, অস্ত্র ও সামরিক সহযোগিতা দিচ্ছে তার মধ্যে ইসরাইলও রয়েছে।
এমবি





