গরু নিয়ে দ্বন্দের জের ধরে সংঘাতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ৩৭ জনের বেশি নিহত হয়েছে। শনিবার সকালে পূর্বাঞ্চলীয় প্রদেশ সাউথ কিভুতে এই ঘটনা ঘটে। খবর, রয়াটার্স।
নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও গর্ভবতী মহিলা রয়েছে। এদেরকে বাড়ির ভেতর গুলি, ছুরিকাঘাত অথবা আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
রয়াটার্সের একজন সাংবাদিক ৩৭টি লাশের ছবি তুলেছেন। কিছু লাশ গ্রামের একটি চার্চে রেখে দেওয়া হয়েছে। ঘটনা সম্পর্কে সাউথ কিভুর গভর্নর মার্সেলিন সিসহামবো বলেন, গরু নিয়ে সংঘাতে হতাহতের ঘটনা ঘটেছে। সমস্যা হলো এখানকার প্রত্যেকে নিজের সাথে অস্ত্র রাখে। সূত্র: রয়াটার্স।
[b]ঢাকা, ০৭ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই
[/b]
আন্তর্জাতিক
সত্যিই নির্মম
গরু নিয়ে দ্বন্দের জের ধরে সংঘাতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ৩৭ জনের বেশি নিহত হয়েছে। শনিবার সকালে পূর্বাঞ্চলীয় প্রদেশ সাউথ কিভুতে এই ঘটনা ঘটে





