আম আদমি পার্টি (আপ)-এর প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে আবারও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। কিছুদিন আগেই এক নির্বাচনী প্রচারণায় কেজরিওয়ালকে থাপ্পড় মারেন এক স্কুটার চালক।
গতকাল রাতে একদল যুবক তার ওপর এ হামলা চালায়। এ সময় তারা ‘হর হর মোদি, ঘর ঘর মোদি’ বলে স্লোগান দিচ্ছিল। বারানসিতে বেনারস হিন্দু ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে এ ঘটনা ঘটে।
এই আসন থেকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কেজরিওয়াল বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর সময় জনপ্রিয় কেশব পান দোকানে তার ওপর এ হামলা চালানো হয়।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র সমর্থকদের এ হামলা সম্পর্কে কেজরিওয়াল বলেন, তিনি যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছেন।
তিনি আরো জানান, তিনি কতিপয় ক্ষমতাশালী মানুষকে চ্যালেঞ্জ করেছেন। তাই তার ওপর এ ধরনের হামলার ঘটনা ঘটবে।
তিনি বলেন, ‘সত্যের পথে চলতে গেলে আপনাকে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে। কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় অবশ্যম্ভাবী।’
তিনি কারো সঙ্গে কোন ধরনের সহিংসতায় না জড়ানোর জন্য তার সমর্থকদের প্রতি অনুরোধ করেন। তিনি তাদেরকে শান্তি বজায় রাখতে বলেন। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
কেজরিওয়ালের ওপর ইট-পাটকেল নিক্ষেপ
আম আদমি পার্টি (আপ)-এর প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে আবারও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। কিছুদিন আগেই এক নির্বাচনী প্রচারণায় কেজরিওয়ালকে থাপ্পড় মারেন এক স্কুটার চালক।





