সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুক মানববিহীন ড্রোন বিমান কিনতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে, মানুষ হত্যা নয় ইন্টারনেট সেবা দিতেই এই ড্রোন কেনার পরিকল্পনা করছে ফেইসবুক কর্তৃপক্ষ। মঙ্গলবার এ খবর জানিয়েছে টেকক্রান্চ নামেরও প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট। টেকক্রান্চের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
তবে, বার্তা সংস্থা এএফপিকে পাঠানো এক ইমেইলে এই গুঞ্জনকে 'গুজব' বলে উড়িয়ে দিয়েছে ফেইসবুক।
এদিকে টেকক্রান্চ জানিয়েছে, প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি ড্রোন কেনার পরিকল্পনা রয়েছে ফেইসবুকের। মানববিহীন এই ড্রোনটি সৌরশক্তি চালিত। এটি মাটিতে অবতরণ ছাড়াই টানা ৫ বছর আকাশে উড়তে পারে। এটি অনেক উপর দিয়ে উড়ে বলে জানিয়েছে ওয়েবসাইটটি।
দুর্গম এলাকায় যেখানে ইন্টারনেট সুবিধা নেই সেখানে এই সুবিধা দিতেই এই ড্রোনের ব্যবহার হবে বলে জানিয়েছে টেকক্রান্চ।
এই ধরনের প্রতিষ্ঠাতা টাইটান এরোস্পেস কোম্পানি। প্রতিষ্ঠানটি গড়ে উঠে ২০১২ সালে। আফ্রিকার অনুন্নত ও দুর্গম এলাকা এবং বিশ্বের অন্যান্য পিছিয়ে পড়া অঞ্চলের জন্য এ রকম ১১ হাজার ড্রোন নির্মাণের কথা জানিয়েছে টাইটান এরোস্পেস। সৌরশক্তিচালিত এসব ড্রোন ইন্টারনেট সুবিধা দিয়ে আকাশে উড়বে বছরের পর বছর। টাইটান এরোস্পেসের সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গারাজ্যে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
ড্রোন কিনছে ফেইসবুক!