ইসলামিক স্টেট (আইএস) এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়ান পুলিশ। মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং সাবাহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মালয়েশিয়ার নিউ স্ট্রেইটস টাইমস পত্রিকা এই খবর প্রকাশ করেছে। গ্রেফতারকৃত দুই বাংলাদেশির নাম প্রকাশ করা হয়নি। তবে তাদের বয়স ২৭-৩১ বছর।
নিউ স্ট্রেইটস টাইমস পত্রিকার খবরে বলা হয়, এই দুই বাংলাদেশির সঙ্গে আরো দু`জনকে গ্রেফতার করেছে মালয়েশিয়ান পুলিশ। গ্রেফতার অন্য দু’জনের একজন ফিলিপাইনের নাগরিক এবং আরেকজন মালয়েশিয়ান নাগারিক।
মালয়েশিয়ার কাউন্টার টেররিজম ইউনিটের জঙ্গিবিরোধী অভিযানে গত ১৩-১৯ জানুয়ারির মধ্যে এই চারজনকে আইএস সন্দেহে গ্রেফতার করা হয়।
এমএনজে





