আবারও ভারত-নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরে হামলা হয়েছে৷ এই হামলায় সন্ত্রস্ত হয়ে পড়েছে রাজ্যটির রাজধানী শ্রীনগর৷

ভারতীয় বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়, এসএসবি ক্যাম্প লক্ষ্য করে মঙ্গলবার হয় এই হামলা৷ এর পূর্বে উরিতে হামলায় ১৮ ভারতীয় সৈন্য নিহত হওয়া নিয়ে প্রবল উত্তেজনার মধ্যেই এই হামলা হলো।

মঙ্গলবার হামলার ঘটনাস্থল ছিল শহরের বাইরে থাকা সশস্ত্র সীমা বল ক্যাম্প৷ এখানে সন্ত্রাসীরা ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়েছে৷ হামলা চালিয়েই পালিয়েছে তারা৷ এলাকা ঘিরে চলে তল্লাশি৷ এসএসবি ও সিআরপিএফ জওয়ানরা টহল দিচ্ছে৷ শ্রীনগরের পরিস্থিতি থমথমে৷

এম এ