ইরাকের রাজধানী বাগদাদের ২০ কিমি পশ্চিমের আবু ঘারিব শহরের কাছে আইএসের হামলায় ১৮ ইরাকি সৈন্য নিহত হয়েছে।
রবিবার আইএসের আত্মঘাতী হামলায় ১৮ ইরাকি পুলিশ নিহত হয়। আহত হয় অন্তত আরো ২৫ জন।
সূত্র বলছে, বাগদাদের সীমান্তবর্তী ওই এলাকার কয়েকটি নিরাপত্তা ঘাঁটিতে হামলা চালিয়ে আবু ঘারিব শহরের কাছে খদিম আধাব গ্রামটি আইএস জঙ্গিরা দখলে নেয়।
এছাড়াও আইএস জঙ্গিরা কয়েকজন পুলিশকে অপহরণও করেছে। যার কারণে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উদ্বিগ্ন সংশ্লিষ্টরা।
সূত্র: আল-জাজিরা
এআই





