২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষণা করা হয়েছে ‘মুজিববর্ষ’।

বাংলাদেশি হাইকমিশনার দ্য হিন্দুকে বলেছেন, নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। ঢাকার কর্মর্তারা নিশ্চিত করেছেন নরেন্দ্র মোদিই অনুষ্ঠানে মূল বক্তব্য দেবেন।

সৈয়দ মোয়াজ্জেম বলেন, অনুষ্ঠানে ভারতের অনেক মুখ্যমন্ত্রী ও বিরোধী দলীয় নেতাদের আমন্ত্রণ জানানো হবে। দিল্লি, কলকাতা ও আগরতলাতেও পৃথক অনুষ্ঠান হবে। আর ঢাকায় অন্তত ৩৯ জন বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানানো হবে। তাদের অনেকে ইতোমধ্যে আসার জন্য সম্মতি জানিয়েছেন।

নরেন্দ্র মোদিসহ অনেক বিশ্বনেতাই মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন জানিয়ে ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম বলেছেন, অনুষ্ঠানে ভারতের অনেক মুখ্যমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাদের আমন্ত্রণ জানানো হবে। দিল্লি, কলকাতা ও আগরতলাতেও পৃথক অনুষ্ঠান হবে।

এম