নাইজেরিয়ার কোন্দুগা শহরে বিদ্রোহীদের হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে বোরনো রাজ্যের উত্তর-পূর্বাঞ্চলীয় কোন্দুগা শহরে হামলা শুরু করে বিদ্রোহীরা। বন্দুকধারীরা ট্রাকে করে এসে সেখানে হামলা চালায়। এসময় সরকারি বাহিনীর সঙ্গে তাদের কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।
হামলার ঘটনায় বুধবার পর্যন্ত ৩ শিশুসহ অন্তত ৩৯টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও এতে একটি মসজিদসহ অন্তত এক হাজার ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। 
বোরনো এলাকাটি বোকো হারাম অধ্যুষিত। যারা কয়েক বছর ধরে সরকার বিরোধী বিদ্রোহ চালিয়ে আসছে দেশটিতে।
[b]ঢাকা,১৩ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]