চীনের ৫৬টি যুদ্ধবিমান ফের তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার (৪ অক্টোবর) তাইওয়ান জানিয়েছে, ৫৬টি চীনা যুদ্ধবিমান তাদের আকাশসীমায় প্রবেশ করেছে। যা ইতিহাসে সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা।

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার পর ‘দায়িত্বজ্ঞানহীন প্ররোচনামূলক কর্মকাণ্ড’ বন্ধ করতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে তাইওয়ান।

তবে তাইওয়ানের সঙ্গে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চীন।

দ্বীপটিকে নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং।

অন্যদিকে বেইজিংয়ের প্রদেশ নয়, বরং নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র বলে মনে করে থাকে তাইওয়ান।

পূর্ব এশিয়ার একটি দ্বীপ তাইওয়ান, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত।

গত এক বছরেরও বেশি সময় ধরে চীন বার বার তাদের আকাশসীমা লঙ্ঘন করছে বলে অভিযোগ করে আসছে দ্বীপটি।

এইচএন