প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯০ লাখ ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ৯ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারী, আজ (১৬ সেপ্টেম্বর) বুধবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯৪ লাখ ৬৮ হাজার ৫০৪ জন। এছাড়া বাংলাদেশ সময় বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছে ৯ লাখ ৩৩ হাজার ২২৮ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৬ লাখ ৩ হাজার ৯২১ জন আর মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৭৩৫ জনের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ভারতে। সেখানে ৪৯ লাখ ৩০ হাজার ২৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু বিবেচনায় ভারত তৃতীয়। এখন পর্যন্ত দেশটিতে ৮০ হাজার ৭৭৬ জন করোনায় মারা গেছেন।

করোনায় তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ব্রাজিলে। আজ (১৬ সেপ্টেম্বর) বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৮২ হাজার ২৬৩ জন। মৃত্যুর সংখায় ব্রাজিল দ্বিতীয়। করোনায় দেশটিতে ১ লাখ ৩৩ হাজার ১১৯ জনের মৃত্যু হয়েছে।

এদকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৮০২ জনে।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৭২৪ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪১ হাজার ৫৬ জনে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এমবি