মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ ৩৭০ উড়োজাহাজটি রাডার থেকে হারিয়ে যাওয়ার ঠিক আগে বিমানের চালকের সহযোগী (কো-পাইলট) যাত্রাপথে তার মোবাইল ফোন থেকে ফোন করার চেষ্টা চালিয়েছিলেন। নাম প্রকাশ না করে তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা এমন দাবি করেছেন।
মালয়েশিয়ার একটি পত্রিকা শনিবার এমন প্রতিবেদন প্রকাশ করেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
দেশটির 'নিউ স্ট্রেইটস টাইমস' জানিয়েছে, কো-পাইলটের করা ওই ফোন কলটি আকস্মিকভাবে শেষ হয়ে গিয়েছিল। কারণ, বিমানটি টেলিযোগাযোগ টাওয়ার থেকে খুব দ্রুত বেগে ছুটে চলছিল।প্রতিবেদনটির তথ্য খতিয়ে দেখছে মালয়েশিয়ার সরকার।
২৩৯ জন আরোহী নিয়ে গত ৮ মার্চ রহস্যজনকভাবে নিখোঁজ হয় এমএইচ৩৭০ বিমানটি। কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করার ১ ঘণ্টা পরই রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) মাধ্যমে সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে মালয়েশিয়ার সরকারি কর্মকর্তারা বলছেন, উড়োজাহাজটি ভারত মহাসাগরের দক্ষিণ অংশে ধ্বংস হয়েছে।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই [/b]
আন্তর্জাতিক
নিঁখোজ হওয়ার আগে ফোন দিয়েছিলেন কো-পাইলট!
মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ ৩৭০ উড়োজাহাজটি রাডার থেকে হারিয়ে যাওয়ার ঠিক আগে বিমানের চালকের সহযোগী (কো-পাইলট) যাত্রাপথে





