ফের লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১৫০ জন নিখোঁজ রয়েছে। যাদের কেউ বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা’র (ইউএনএইচসিআর) আফ্রিকা এবং লিবিয়া বিষয়ক মুখপাত্র চার্লি ইয়াক্সলি বলেন, প্রায় ৩০০ জনের মতো অভিবাসী রাজধানী ত্রিপোলী থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বে লিবিয়ার বন্দর নগরী আল-খুমস দিয়ে পার হচ্ছিল। এটি ভয়ংকর একটি রুট। আবহাওয়ার প্রতিকূলে পড়ে নৌকাটি ডুবে যায়। তখন আশেপাশে থাকা জেলেরা অনেকজনকে উদ্ধার করলেও প্রায় ১৫০ জনের মতো এখনো নিখোঁজ রয়েছে।
আন্তর্জাতিক অভিবাসী সংস্থা(IOM) থেকে বলা হয়, এখন পর্যন্ত প্রায় ১৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা’র (ইউএনএইচসিআর) প্রধান ফিলিপ্পো গ্রান্ডি বলেন, এই বছরে অভিবাসীদের নৌকাডুবির সবচেয়ে ভয়ানক ঘটনা এটি।
তিনি আরও বলেন, এই বছরে এখন পর্যন্ত প্রায় ৬০০ জন এই লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে প্রাণ দিয়েছে।
জেড





