ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রতিবাদে উড়িষ্যায় হামলা চালিয়েছে মাওবাদীরা। বৃহস্পতিবার মাঝরাতে উড়িষ্যার একটি রেলস্টেশনে দুটি বিস্ফোরণ ঘটায় তারা। এতে নিরাপত্তার জন্য বাতিল করা হয়েছে ১৩টি ট্রেন।

উড়িষ্যার দোইকাল্লু স্টেশনে হামলা চালায় অন্তত ৩০ জন সন্দেহভাজন মাওবাদী। তারা বড় মাপের দুটি বিস্ফোরণ ঘটায়। এলাকায় সেঁটে দেয়া হয় মোদীর সফরের প্রতিবাদে পোস্টার। স্টেশন থেকে ওয়াকিটকিও নিয়ে যায় তারা।

রাত দেড়টার দিকে পুলিশে খবর দেন স্টেশন মাস্টার। তিনি জানান, ২০-২৫ জন সশস্ত্র দুর্বৃত্ত স্টেশনে ঢুকে কর্মীদের মারধর করে। তারপর তারা স্টেশনেই দুটি বিস্ফোরণ ঘটায়। এই হামলার পর বাতিল করে দেয়া হয়েছে ১৩টি ট্রেন।
জেড