মুম্বাইয়ের একটি হাসপাতালে এইডসের এক রোগী আরেক রোগীকে পিটিয়ে হত্যা করেছেন। সোমবার সকালে এই ঘটনা ঘটে মুম্বাইয়ে বোম্বে প্রাইভেট হাসপাতালে। মঙ্গলবার এ খবর জানিয়েছে এনডিটিভি, ইনডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়া।
জানা গেছে, ৪২ বছর বয়সী ওই এইডসের রোগী কিডনির বিকলতায়ও ভুগছিলেন। তিনি হঠাৎ করেই লোহার রড দিয়ে কয়েকজন রোগীকে পিটানো শুরু করেন। তার পিটুনিতে এক রোগী মারা যান, আরেকজন রোগী গুরুতর আহত হন। এ ছাড়া রোগীর একজন আত্মীয়ও আহত হয়েছেন। আক্রমণকারী ব্যক্তিকে আটক করা হয়েছে।
নিহত রোগীর ছেলে বলেন, "ওই ব্যক্তি কেন হঠাৎ করে এমন কাজ করলেন তা বোধগম্য নয়। তিনি হঠাৎ করেই লোহার একটি রড নিয়ে আমার বাবাসহ অন্য রোগীদের পিটাতে শুরু করেন। আমার বাবার মাথায় আঘাত করা হয়। এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সোমবার বিকেলে তিনি মারা যান।"
মুম্বাইয়ের পুলিশ জানিয়েছে, আক্রমণের পিছনের কারণ এখনো স্পষ্ট নয়। আক্রকণকারী রোগীকে বোম্বে হাসপাতাল থেকে সরিয়ে জে জে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি, ইনডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়া
[b]ঢাকা, ১‌৩ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]