গত দুই দিনে সিরিয়ায় রাশিয়া সমর্থিত আসাদ বাহিনীর হামলায় এ পর্যন্ত প্রায় ৫৬ জন নিহত হয়েছে।
সিরিয়ায় যুদ্ধ বিধ্বস্ত এলাকায় সেচ্ছাসেবী সংগঠন 'হোয়াইট হেলমেটে'র উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।
নিহত ৫৬ জনের মধ্যে সোমবার নিহত হয় প্রায় ২১ জন এবং গতকাল মঙ্গলবার নিহত হয় প্রায় ৩৫ জন।
গত সোমবার রাতে আসাদ বাহিনীর বিমান হামলার সিরিয়ার ইস্টার্ন গৌতায় ইরবিন শহরে একটি স্কুলে আশ্রয় নেয়া সবাই নিহত হয়েছে। নিহতের মধ্যে ১৬ শিশু ও ৪ জন মহিলা রয়েছে।
সেচ্ছাসেবকরা জানায়, সিরিয়ার গৌতায় গত এক মাসে টানা হামলার পর সাময়িক কিছু দিনের জন্য আসাদের সরকার বাহিনীর বিরতির পর ফের বোমা বর্ষণের প্রথম ধাপে এই নিহতের ঘটনা ঘটে।
এদিকে সিরিয়ার স্টেট টেলিভিশন জানায়, গতকার মঙ্গলবার সিরিয়ায় আসাদ নিয়ন্ত্রিত এলাকায় দামাস্কাসে একটি রকেট বোমা হামলায় প্রায় ৩৫ জনের মতো নিহত হয়েছে। হামলাটি একটি মার্কেটকে লক্ষ্য করে চালানো হয়।
আসাদ বিরোধী স্থানীয় জঙ্গি সংগঠনগুলো এই হামলা চালিয়েছে বলে দাবি করে।সিরিয়ায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা (SANA)। সংস্থাটি জানায়, হামলাটি দামাস্কার দক্ষিণ-পূর্বাঞ্চলে জারামানার পাশ্ববর্তী কাশকুলে স্থানীয় একটি মার্কেটে চালানো হয়।
জাতিসংঘের মতে, সিরিয়ায় ইস্টার্ন গৌতায় আসাদ বাহিনীর হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে। যেটি আসাদ বিরোধী গ্রুপের দখলে ছিল প্রায় ২০১৩ সাল থেকে।
বিভিন্ন পর্যবেক্ষণ ও প্রত্যক্ষদর্শীদের মতে, যুদ্ধ বিধ্বস্ত ইস্টার্ন গৌতায় এ পর্যন্ত প্রায় ১৪০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে । যার মধ্যে বেশিরভাগ শিশু এবং মহিলা।
উল্লেখ্য সিরিয়ার ইস্টার্ন গৌতায় আসাদ সরকার হামলা চালিয়ে এ পর্যন্ত প্রায় ৮০ ভাগ অঞ্চল দখলে নিতে সক্ষম হয়েছে। পুরোপুরি দখলে না নেওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে বলে ধারণা করছে আন্তর্জাতিক মহল।
জেড





