জানা যায়, বুধবার (২৫ মে) দিনগত রাতে এ ঘটনা ঘটে। পরে দ্রুত ঘটনাস্থলে ফায়ারসার্ভিস এবং উদ্ধারকর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রেসিডেন্ট মেকি সেলি জানান, একটি সরকারি হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকাণ্ডে ১১ শিশুর প্রাণহানির সংবাদ আমি বেদনা ও হতাশার সঙ্গে জেনেছি।

এসময় নিহতের পরিবারে প্রতি তিনি গভীর সমবেদনাও প্রকাশ করেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

দেশটির একজন রাজনীতিবিদ জানান, তিভাউয়ানের পরিবহন কেন্দ্রের মামে আবদু আজিজ সি দাবাখ হাসপাতালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলেও জানান তিনি।

শহরের মেয়র ডেম্বা দিওপ জানান, ৩ নবজাতককে বাঁচানো সম্ভব হয়েছে।

এইচএন