বছরের প্রথম নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয় করেছেন যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জেমস. পি. অ্যালিসন ও জাপানের তাসুকু হনজো। নেতিবাচক ইমিউন নিয়ন্ত্রণে বাধাদানের মাধ্যমে ক্যান্সার থেরাপি আবিষ্কারের জন্য এই দুই চিকিৎসা বিজ্ঞানী নোবেল পেয়েছেন।
সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা অ্যাকাডেমিতে চিকিৎসা বিজ্ঞানের নোবেল জয়ী নাম ঘোষণা করা হয়।
ডায়নামাইটের আবিষ্কারক ও ব্যবসায়ী স্যার আলফ্রেড বার্নার্ড নোবেল ১৯০১ সালে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। এরপর প্রতিবছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। দুই বিশ্বযুদ্ধের সময়ে কয়েক বছর করে বিরতির পরে চিকিৎসাবিজ্ঞানে এবার পর্যন্ত মোট ১০৯ বার দেওয়া হয়েছে নোবেল পুরস্কার।
সর্বশেষ ২০১৭ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছিলেন তিন মার্কিন বিজ্ঞানী। তারা হলেন, জেফ্রি হল, মাইকেল রসবাশ ও মাইকেল ইয়ং। কোষ কীভাবে সময়ের হিসাব করে সেই পদ্ধতি আবিষ্কারের জন্য তাদের পুরস্কার দেওয়া হয়।
এসএম





