মালয়েশিয়ায় সমকামিতার দায়ে দুই নারীকে বেত্রাঘাত করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
গত ৫ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে এক আলোচনায় প্রধানমন্ত্রী মাহাথির বলেন, ‘ইসলাম সবার প্রতি সহানুভূতিশীল। এই বিচারের মধ্যে দিয়ে ইসলামের গুণাবলী প্রকাশ পায়নি।’
তারা প্রথমবারের মতো এই ভুল করেছে উল্লেখ করে মাহাথির বলেন, ‘শাস্তি না দিয়ে তাদের বুঝিয়ে বলাটাই সঠিক হতো। তাদের বেত্রাঘাত করা উচিত হয়নি।’
৬ আগস্ট নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, কোথাও যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে ইসলামের আলোকে তাদের বুঝিয়ে বলতে হবে।
তিনি আরও বলেন, ‘ইসলাম নিষ্ঠুরতার ধর্ম নয়। মানুষকে অপমানিত হতে হয় এমন কোনো শাস্তির বিধান এখানে নেই।’
দুই নারীকে বেত্রাঘাতের এই ঘটনা ইসলাম সমর্থন করে না বলেও তিনি মনে করেন।
‘ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে আমরা সতর্ক থাকব। এমন কোনো কাজ করা যাবে না যাতে ইসলামের ত্যাগ ও সহমর্মিতা প্রশ্নবিদ্ধ হয়।’
তিনি বলেন, ‘আমরা যখন কোনো কাজ করি তখন মহান আল্লাহর নামে বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে শুরু করি। কিন্তু এরপরেই আমরা ভুলে যাই ইসলামের উদারতার কথা।’
গত এপ্রিলে শরিয়া আইন রক্ষাকারী বাহিনী ওই দুই নারীকে একটি গাড়িতে যৌনকর্মের চেষ্টার সময় আটক করে।
বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই দুইজনের বয়স ২২ এবং ৩২। তেরেঙ্গানু রাজ্যের শরিয়া হাইকোর্টে তাদেরকে ছয় বার করে বেত মারা হয়।
রাজ্যটিতে এ ধরনের অপরাধের জন্য এটিই প্রথম কারও দোষী সাব্যস্ত হওয়া এবং প্রকাশ্যে শাস্তি পাওয়ার ঘটনা।
গতমাসে ইসলামি আইন ভঙ্গের দোষ স্বীকার করার পর আদালত তাদেরকে বেত্রাঘাতের দণ্ডসহ ৮০০ মার্কিন ডলার জরিমানা করেন।
দেশটির মানবাধিকার সংগঠনগুলো দুই নারীকে দেওয়া এ দণ্ডের প্রতিবাদ করেছে।
উল্লেখ্য, সমকামিতাকে বিকৃত যৌনাচার ও মানসিক অসুস্থতা হিসেবে দেখছে অনেক দেশ। বিশেষ করে ধর্মীয় দৃষ্টিকোন থেকে এটাকে একটি গর্হিত অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।
সমকামিতার ভয়াবহতা প্রসঙ্গে হিউম্যান ফিজিওলজী থেকে জানা যায়, মানবদেহ এই সম্পর্কের জন্য তৈরি বা পরিকল্পিত নয় । লিঙ্গের জন্যই যোনী, লিঙ্গের জন্য মলাশয় নয় । যোনী যৌনসঙ্গমের জন্য স্পেশালি তৈরি,যোনীর অভ্যন্তরে ন্যাচারাল লুব্রিকেন্ট ও তিন লেয়ার বিশিষ্ট পুরু এবং স্থিতিস্থাপক মাসল থাকার কারনে একটি লিঙ্গ ঘর্ষণ এড়িয়ে ও রক্তপাত না ঘটিয়ে সহজেই যোনীতে ঢুকে যেতে পারে।
কিন্তু মলাশয় একটি অত্যন্ত নাজুক অঙ্গ, মলাশয়গাত্র একেবারেই পাতলা ও কমনীয় যেটির শুধুমাত্র “এক্সিট-অনলি” বৈশিষ্ট্য রয়েছে ,একটি লিঙ্গ মলাশয়ে সহজেই ঢুকে যেতে পারেনা,সরু ছিদ্রের কারণে তাকে প্রেশার দিয়ে ঢোকাতে হয় এবং মলাশয়গাত্রে মাত্র একস্তরবিশিষ্ট লেয়ার থাকার ফলে ঢোকাতে যেয়ে প্রায়শই রক্তপাত হয় যেখান থেকে বিভিন্ন রোগের জীবাণু সরাসরি রক্তপ্রবাহে চলে আসে ।
আরো জানা যায়, মলাশয়ে বারবার ঘর্ষণের ফলে সৃষ্ট ক্ষত ও লিঙ্গ প্রবেশের কারণে সৃষ্ট মলাশয়ছিদ্রের প্রসারণের কারণে স্ফিংকটার তার স্বাভাবিক টোন এবং টাইট সিল বৈশিষ্ট্যটি হারায় । উপরন্তু, অ্যানো-জেনিটাল যৌনসঙ্গমের কারণে ফিকাল ম্যাটেরিয়ালের নিঃসরণও ক্রমাগত বা ক্রনিক আকার ধারণ করে ।
অরডিনারী রিপ্রোডাক্টিভ ফিজিওলজি থেকে জানা যায়, সিমেন বা বীর্যরস ইমিউনোসাপ্রেসিভ বা দেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে নিরুদ্ধ বা নিগৃহীত করে, অ্যানাল রুট একেই অত্যন্ত নাজুক এবং জীবাণুর ডিপো, সেখানে ইমিউন সিস্টেম যোনীর সিস্টেমের তুলনায় এমনিতেই অনেক দুর্বল থাকে, সেই দুর্বল সিস্টেমে যদি বীর্যরসের মাধ্যমে তাকে আরো দুর্বল করে দেওয়া হয়, তাহলে জীবাণু বিনা প্রতিরোধে শরীরে প্রবেশ করে অতি সহজেই বিভিন্ন রোগ সৃষ্টি করবে ।
এছাড়া, অ্যানাল সেক্সের কারণে সমকামীদের মধ্যে যেসব রোগের প্রাদুর্ভাব বেশি তার মধ্যে রয়েছে – ১) এইচআইভি এইডস ২) সিফিলিস ৩) গনোরিয়া ৪) হার্পিস সিমপ্লেক্স ৫) ভাইরাল হেপাটাইটিস টাইপ বি ও সি ৬) ক্ল্যামিডিয়া ইনফেকশন ৭) অ্যানাল ক্যান্সার ৮) ক্রিপ্টোস্পোরিডিওসিস ৯) আইসোস্পোরিয়াসিস ১০) মাইক্রোস্পোরিডিওসিস ১১) জিয়ার্ডিয়া ল্যাম্বলিয়া ডিজিজ ১২) স্কিন ও অ্যানো-জেনিটাল ওয়ার্ট ১৩) হেপাটাইটিস এ ১৪) এন্টামিবা হিস্টোলাইটিকাজাত এমিবিয়াসিস ১৫) শিগেলোসিস ১৬) সালমোনেলোসিস ১৭) পেডিকুলোসিস ১৮) স্ক্যাবিস ১৯) ইনফেকশাস মনোনিউক্লিওসিস ২০) ক্যাম্পাইলোব্যাক্টেরিওসিস ২১) মেনিনজাইটিস ও মেনিঞ্জোকক্কেমিয়া ২২) হুক ওর্ম ।
জেড/কেবি





