নাইজেরিয়ার বোর্নো প্রদেশের চিকোব শহরে বোকো হারামের তিনটি পৃথক বন্দুক হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে। এর আগে নাইজেরিয়ার জোস শহরে বুধবার জোড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১৮ জন নিহত হয়েছেন। চিকোব শহর থেকে ৭ কিলোমিটার দূরে শাওয়া গ্রামে সোমবার স্থানীয় সময় রাতে প্রথম হামলার ঘটনা ঘটে। এই বোর্নো প্রদেশেই গত মাসে বোকো হারাম দুইশতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করেছিল। পরে স্থানীয় সময় মঙ্গলবার রাতে বোকো হারাম পার্শ্ববর্তী আলাগার্নো গ্রামে হামলা চালিয়ে খাবার চুরি করে, বাড়িঘর ধ্বংস করে ও পলায়নরত গ্রামবাসীদের ওপর গুলি চালায়। অন্যদিকে বুধবার স্থানীয় সময় দুপুরে চাঁদ হ্রদের তীরবর্তী চুকোনগুদু গ্রামে তৃতীয় হামলার ঘটনা ঘটে। ইসলামপন্থী সংগঠন বোকো হারাম নাইজেরিয়ায় শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে যাচ্ছে। সূত্র : এনডিটিভি। [b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
আন্তর্জাতিক
বোকো হারামের বন্দুক হামলায় নিহত ৫০
নাইজেরিয়ার বোর্নো প্রদেশের চিকোব শহরে বোকো হারামের তিনটি পৃথক বন্দুক হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে। এর আগে নাইজেরিয়ার জোস শহরে





