দীর্ঘ ৩৫ বছর ধরে আরাফাতের ময়দানে হজের খুতবা প্রদান এবং নামিরাহ মসজিদে ইমামতি করে আসছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবুদল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ।

কিন্তু স্বাস্থ্যগত কারণে এবার আরাফাতের ময়দানে খুতবা প্রদান এবং নামিরাহ মসজিদে ইমামতি করতে পারছেন না তিনি। শনিবার সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পত্রিকাটি জানায়, স্বাস্থ্যগত কারণে গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ এবার খুতবা দিতে পারছেন না। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

গ্র্যান্ড মসজিদের ইমাম মুফতি সালিহ বিন হুমাইদ গ্র্যান্ড মুফতির স্থালাভিষিক্ত হতে পারেন। এছাড়া আরো দুটি নাম বিবেচনায় রয়েছে। তারা হলেন- ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ সালিহ আল-আশেইখ ও গ্র্যান্ড মসজিদের আরেক ইমাম আবদুল রহমান আল-সুদাইস।

১৯৮১ সাল থেকে প্রতিবছর হজের খুতবা দিয়ে আসছিলেন গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ। এছাড়া হাজীদের আরাফাতের ময়দানের অবস্থানের দিনে ‘একদিনের মসজিদ’ হিসেবে পরিচিত নামিরাহ মসজিদে তিনি ইমামতি করে আসছেন।

এসএ