নিজ শিশু সন্তানের জীবনকে হুমকির মুখে ফেলার অভিযোগে যুক্তরাষ্ট্রের এক দম্পতিকে জেলে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে পেনসেলভেনিয়া রাজ্যের অন্তর্গত পিটসবার্গে।

সিবিএস নিউজের খবরে বলা হয়, বুধবার টেরী হাইমেস (৩০) এবং তার স্বামী আরচাই হাওয়ার্ড (২৭) মদ পান করার জন্য বারে প্রবেশ করেন। বাইরে গাড়ির ভেতর রেখে যান ২ বছরের ছেলে সন্তানকে। এসময় বাইরের তাপমাত্রা ছিল ৮০ ডিগ্রি এবং আর্দ্রতা ছিল ৭০%।

দুপুর পৌনে একটার দিকে শিশুটিকে গাড়ির ভেতর একা দেখতে পেয়ে পুলিশকে ফোন করেন একজন ব্যক্তি। পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পায় শিশুটি নিস্তেজ হয়ে পড়ে আছে। এরপর তাকে সুস্থ্য করার জন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, যখন তারা শিশুটির ডাক্তারদের জন্য অপেক্ষা করছিলেন, তখন শিশুটির বাবা মা মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন।
মদ্যপ অবস্থায় চলে যাওয়ার চেষ্টা করায় তাদের বিরুদ্ধে আলাদা মামলা হয়েছে। সূত্র: সিবিএস নিউজ।
ঢাকা, ০৫ জুলাই(টাইমনিউজবিডি.কম)// টিআই।