দক্ষিণ নাইজেরিয়ায় এক গির্জায় বন্দুকধারীর গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছে । এতে আহত হয়েছে আরও ১৮ জন।
প্রাথমিকভাবে ধারণা করা হয় স্থানীয় সম্প্রদায়গুলোর ভিতর শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড চালানো হয়।
জানা যায়, ওনিটশা শহরের কাছাকাছি ওযুবুলু এলাকায়র এক গির্জাতে সকালের প্রার্থনায় এ হামলা চালানো হয়।
আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্য আরও বাড়তে পারে।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, মুখোশ পরা পাঁচ বন্দুকধারী এদিন ভোর ৬টা নাগাদ চার্চে ঢুকে এ হামলা চালায়।
তবে দলগতভাবে নাকি একজন বন্দুকধারী এ হামলা চালিয়েছে সেটা নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম এককভাবে প্রতিবেদন প্রকাশ করে।
পুলিশ সূত্রে জানা যায়, জাতিগত বিবেধের ফলে এ রক্তক্ষয়ী হামলা হয়। তবে পুলিশের আরেকটি সূত্র জানাচ্ছে, মাদক বাণিজ্যের বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে।
জেড





