লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী আহমেদ মাইতিকের বাড়িতে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। রাজধানী ত্রিপলিতে অবস্থিত এই বাড়িটিতে হামলার সময় বন্দুকধারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। মঙ্গলবারের এ ঘটনায় একজন হামলাকারী আহত ও অপর একজন নিহত হয়েছে। আহতজনকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর কোনো ক্ষতি হয়নি। চলতি মাসের শুরুতে ব্যবসায়ী মাইতিক প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সরকারি সূত্র বলেছে, হামলাকারীরা দুইটি গাড়িতে এসে হামলা চালিয়েছে। তবে, তারা গণমাধ্যমকে বিস্তারিত কোনো কিছু বলেননি। ইসলামপন্থী রাজনৈতিক দলের সংসদ সদস্য এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের ভোটে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন আহমেদ মাইতিক। প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য পার্লামেন্টে যে ভোট গ্রহণ হয়েছে, সেটার বিরোধীতা করেছিলেন কিছু কর্মকর্তা এবং ইসলামবিরোধী সংসদ সদস্যরা। তিন বছর আগে মুয়াম্মার গাদ্দাফির পতন হলে লিবিয়ায় অরাজকতা শুরু হয়। গাদ্দাফির পতনের জন্য যারা বিদ্রোহ করেছিল, তারাই বর্তমানে রাষ্ট্রটিকে চ্যালেঞ্জ করছে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন। [b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
লিবিয়ার প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা, নিহত ১
লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী আহমেদ মাইতিকের বাড়িতে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। রাজধানী ত্রিপলিতে অবস্থিত এই বাড়িটিতে হামলার সময় বন্দুকধারীদের





