[b]ম্যানিলা:[/b] চীনের হুমকির প্রেক্ষাপটে ফিলিপাইন তাদের জলসীমার নিরাপত্তা জোরদারে আরো দু’টি মার্কিন নৌ জাহাজ পেতে চায়। বুধবার ফিলিপাইনের সামরিক প্রধান একথা জানান। খবর এএফপি’র।
সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফ জেনারেল ইমানুয়েল বাতিস্তা জানান,দু'দেশের মধ্যকার নতুন সামরিক সহযোগিতার আওতায় এ দু’টি জাহাজ আনা হবে। গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ফিলিপাইন সফরকালে তিনি এ সামরিক সহযোগিতার ঘোষণা দেন।
বাতিস্তা এএনসি টেলিভিশনকে বলেন,"গত বছর আমরা উপলব্ধি করতে পারি সেখানে আমাদের ভূখন্ড রক্ষার ক্ষেত্রে অনেক হুমকি রয়েছে।"
তিনি জানান,"ফিলিপাইনের দীর্ঘ উপকূল অঞ্চলের কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে তাদের প্রায় আরো ছয়টি ফ্রিগেট প্রয়োজন।"
বাতিস্তা বলেন,"আগামী দু’ বছরের মধ্যে এ দু’টি জাহাজ পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।" সূত্র: এএফপি
টাইম নিউজ/এসএমএ
আন্তর্জাতিক
আমেরিকার কাছে যুদ্ধজাহাজ চাইল ফিলিপাইন
ম্যানিলা: চীনের হুমকির প্রেক্ষাপটে ফিলিপাইন তাদের জলসীমার নিরাপত্তা জোরদারে আরো দু’টি মার্কিন নৌ জাহাজ পেতে চায়। বুধবার ফিলিপাইনের সামরিক প্রধান একথা জানান। খবর এএফপি’র।





